1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সিলেটের কিন ব্রিজ দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা স্থগিত

নিজস্ব প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ নিয়ে সম্প্রতি যে সিদ্ধান্ত হয়েছিল, তা এখন স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, দক্ষিণ সুরমাবাসী ও সাধারণ মানুষের দাবির মুখে আপাতত মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে না।

কী ঘটেছিল:
জেলা প্রশাসন প্রথমে কিন ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধও হকার উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ।
এই সিদ্ধান্তে দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তীব্র আপত্তি জানান।
তারা স্মারকলিপি দিয়ে জানান, এই ব্রিজটি তাদের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ।
রাজনৈতিক ও পরিবহণ নেতৃবৃন্দও প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।

ফলাফল:
জেলা প্রশাসক ঘোষণা দেন, মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ করা হবে না, তবে হকার উচ্ছেদে অভিযান চলমান থাকবে যা পথচারীদের পারাপারে বিগ্ন ঘটে সে জন্য ব্রিজের উপর কোন হকার বসতে পারবেন না ।

এই সিদ্ধান্তে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানানো হয়েছে, এবং এটি স্থানীয় যোগাযোগ ও জনজীবনের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট