1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

অস্ত্রের মুখে জি/ম্মি করে ফিল্মি স্টাইলে সিলেটে দিন দুপুরে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

সিলেটের দক্ষিণ সুরমায় রোববার দুপুরে এনা পরিবহনের তিন কর্মচারীর কাছ থেকে মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে।

২৬ অক্টোবর ২০২৫, রোববার দুপুর ১১:৩০ থেকে ১২ঘটিকার মধ্যে দক্ষিণ সুরমার কদমতলি ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় সিলেট।

এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা, এবং ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ ,
তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন।

৫টি মোটরসাইকেলে করে ৬ জন ছিনতাইকারী ঘটনাস্থলে আসে প্রত্যেকের মাথায় হেলমেট ছিল এবং হাতে ছিল লম্বা ধারালো দা ।
ইয়াসিন প্লাজা ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় অটোরিকশার পথরোধ করে
ব্যাগে থাকা ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়
ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে
তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এনা পরিবহনের কর্মচারীরা জানিয়েছেন, তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও ছিনতাইকারীদের অস্ত্রের কারণে সফল হননি স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দিনদুপুরে এমন ফিল্মি স্টাইলে ছিনতাই সিলেটবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

এই ঘটনা সিলেটের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও নগরজীবনে অপরাধের নতুন মাত্রা যোগ হয়েছে বলে মন করছেন অনেকে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট