1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সিলেট রেলওয়ের যাত্রীদের দুর্ভোগ চরমে টিকিট মাষ্টার এ ব্যাপারে কাউন্টারে খোঁজ নিতে বলেন

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

সিলেট রেলওয়ে কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায় টিকিট নাই আগামী ৮/১১/২০২৫ পর্যন্ত , বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যে কালোবাজারি রোধে অভিযান চালাচ্ছে, কিন্তু সমস্যা এখনও প্রকট।

সিলেটের জেলা প্রশাসক অভিযান পরিচালনা করেছেন কয়েকদিন আগেই কাজের কাজ কিছুই হয়নি , কাউন্টারের দায়িত্বে থাকা লোকজনের ভাব এমনি যে ওরা কাউ কে পাত্তাই দিচ্ছে না ।

বাংলাদেশে ট্রেনের টিকিট কালোবাজারির বিরুদ্ধে রেলওয়ে সম্প্রতি বড় ধরনের অভিযান শুরু করেছে। ৬ অক্টোবর ২০২৫ থেকে ২৩টি টাস্কফোর্স দেশের বিভিন্ন রুটে অভিযান চালাচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো “টিকিট যার, ভ্রমণ তার” নীতি বাস্তবায়ন এবং কালোবাজারিদের দৌরাত্ম্য কমানো।

অভিযানের চলছে কিন্তু যাত্রীরা টিকিট পাচ্ছেন না
৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে কালোবাজারিদের বিরুদ্ধে।

১২ লাখ ২৯ হাজার টাকার টিকিট পুনরুদ্ধার করা হয়েছে।
৬,২৭৮ জন বিনা টিকিটে যাত্রী ধরা পড়েছেন।
১,৮৫৩ জন যাত্রী অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কিনেছেন।

যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করা হচ্ছে।
অনলাইন ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কিনলে যাত্রীর তথ্য সংরক্ষণ করা হচ্ছে, যাতে ভুয়া বা অন্যের নামে টিকিট বিক্রি না হয়।

উচ্চ চাহিদার সময় (ছুটি, উৎসব, সপ্তাহান্তে) টিকিট দ্রুত শেষ হয়ে যায়।
কালোবাজারিরা অনলাইন বা কাউন্টার থেকে bulk টিকিট কিনে বেশি দামে বিক্রি করে।
পর্যাপ্ত মনিটরিং না থাকলে তারা সহজেই ফাঁকফোকর খুঁজে নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট