1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই কমিশন ভবনের সামনে লোহার ব্যারিকেড বসিয়ে যান চলাচল সীমিত করা হয়। ভবনের মূল ফটকে পরিচয় নিশ্চিত না হলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পুরো এলাকায় কঠোর নজরদারি বজায় রেখেছেন।

আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমে তফসিল ঘোষণা প্রচার করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল জানাবেন বলে জানা গেছে।

তফসিল ঘোষণার মাধ্যমে ভোট গ্রহণের দিন, মনোনয়নপত্র উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সূচি জানা যাবে। পাশাপাশি প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারদের জন্য নির্দেশনাসহ অন্যান্য বিষয়ও প্রকাশ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট