1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ মাগরিব আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এর গোমবাগ ক্যাম্পাসে অবস্থিত সেন্ট্রাল মসজিদে এই গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদির আত্মার শান্তি ও উচ্চ মাকাম কামনায় আয়োজিত এই গায়েবানা জানাজায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

এ উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসীকে যথাসময়ে উপস্থিত থেকে গায়েবানা জানাজা ও দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট