1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

২৫ ডিসেম্বর পর্যাপ্ত সময় নিয়ে বের হতে যাত্রীদের অনুরোধ বিমানের

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ওইদিন বিমানবন্দর এলাকায় প্রচুর জনসমাগম এবং যানজটের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে বিমানবন্দর পৌঁছানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-এ ব্যাপক জনসমাগম দেখা দিতে পারে, যা তীব্র যানজটের সৃষ্টি করতে পারে। সেই কারণে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের সব যাত্রীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। জানা গেছে, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২০ ফ্লাইটে যাত্রা করবেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। সবকিছু ঠিক থাকলে উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটানোর পর দেশে ফেরা তারেক রহমানকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। দলের শীর্ষ নেতাকে কিভাবে সংবর্ধনা দেওয়া হবে তা নিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট