1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে তারেক রহমান, স্বাগত জানাতে ঢাকায় জনসমুদ্র

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

রাজধানীর বসুন্ধরায় তিন‘শ ফুট সড়ক বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। তিল পরিমান ঠাই নেই।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টায় তিন‘শ ফুটের সড়ক ও তার আশ-পাশের এলাকার চিত্রটা এমনই দেখা গেছে। মানুষের ঢল নেমেছে। মঞ্চের সামনে এবং আশ-পাশে কোনো জায়গা নেই দাঁড়ানোর।

মঞ্চও প্রস্তুত। মঞ্চে ১৯টি চেয়ার রয়েছে। মঞ্চের চারপাশে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর ৩ মাস ১৫ দিনের মাথায় নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে রয়েছেন। বাংলাদেশ বিমানের লন্ডন-ঢাকা ফ্লাইটে গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় লন্ডনের হিথ্রো বিমান বন্দর ছেড়েছেন তিনি। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত হচ্ছে সময় বেলা ১১টা ৫৫ মিনিটে। ইতোমধ্যে সিলেট বিমান বন্দরে অবতরণ করেছে।

কুষ্টিয়ার কুমার খালী থেকে ভোরে ঢাকায় এসেছেন সানাহ উল্লাহ। তিনি বলেন, ‘এতো দিনে তারেক ভাইকে দেখেছি ফেইসবুকে, আজকে দেখব সামনা-সামনি। উনাকে দেখার জন্য আমরা চার বন্ধু ঢাকায় এসেছি।’

তিনি আরও বলেন, ‘বাড়িতে বলে এসেছি, তারেক ভাইকে দেখতে যাচ্ছি, দেখে এসে মিষ্টি খাওয়াব।

পশ্চিম ও পূর্ব দিকে মহাসড়ক দিয়ে নেতা-কর্মীদের মিছিল আসছে, মানুষের স্রোত থামছে না। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনগুলোতে নেতা-কর্মীরা রাতেই ঢাকায় পৌঁছেছে বিভিন্ন সময়ে।

পটুয়াখালীতে থেকে ভোরে লঞ্চে এসেছেন সুবিদ মাস্টার। তিনি বিএনপির একজন সমর্থক । দুই ছেলে, ভাগ্নেকে নিয়ে ঢাকায় এসেছেন তারেক রহমানকে দেখতে।

তিনি বলেন, ‘এক এগারোর পর থেকে ১৬টা বছর আমরা দেখেছি, তারেক রহমানের ওপরে আওয়ামী লীগের নির্মম প্রতিহিংসার স্বরূপ আমরা দেখেছি। কী অন্যায়-অবিচারেই না ওপরে করা হয়েছিলো? তার বক্তৃতা পরযন্ত প্রচার নিষিদ্ধ করা হয়েছিলো…আধুনিক বিশ্বে কী এটা চিন্তা করা যায়?’

‘কিন্তু বাংলাদেশে হয়েছে। আজকে সেজন্য এতো শীতের মধ্যে ঢাকায় এসেছি শুধুমাত্র তারেক রহমানকে এক নজর কাছাকাছি থেকে দেখবো বলে। দেখেন আমার মতো কত দূ-দূরান্ত থেকে মানুষজন এসেছেন… একটা মাত্র কারণে তারেক রহমানকে ভালোবাসে বলে, বিএনপিকে ভালো লাগে বলে।’

বসুন্ধরায় তিন‘শ ফুটে সংবর্ধনাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিমান বন্দর, পূর্বাচল, পূর্বে বননী, যুমনা ফিউচার পার্ক প্রভৃতি পয়েন্টে নেতা-কর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল নিয়ে আসছে।

নেতা-কর্মীদের শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। ক্ষুদ্র মিছিল আসছে সাথে রয়েছে ব্যান্ড সঙ্গীতের দল।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট