1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় গাঁজাসহ আটক ২

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় গাঁজাসহ আটক ২জনকে আটক করেছে র‌্যাব-৯। 

হবিগঞ্জের বাহুবল থানা এলাকা থেকে ট্রাকে করে সিলেটে নিয়ে আসার সময় ট্রাক তল্লাশি করে সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরআগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, হবিগঞ্জের বাহুবল থানার রঘুরামপুর মিরপুরবাজার এলাকার হরেন্দ্র দেবের ছেলে উজ্জল দেব (৩২) ও একই এলাকার আব্দুর রউফের ছেলে মোঃ শাহজাহান মিয়া (৩২)।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট