1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ তার অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই অবস্থান আইসিসির কাছে যুক্তিসংগতভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায় এবং বিশ্বকাপে অংশগ্রহণেও আগ্রহী, তবে বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা দৃঢ় অবস্থানে আছি। কেন আমরা এই অবস্থান নিয়েছি, তা আইসিসিকে যুক্তিসহ বোঝাতে পারব বলে বিশ্বাস করি।

আইসিসি আমাদের বক্তব্য নিরপেক্ষভাবে বিবেচনা করবে এবং কঠোর পরিশ্রমে অর্জিত বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করবে এই প্রত্যাশা আমাদের রয়েছে।’

প্রসঙ্গত, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। এর পরিপ্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জবাবে আইসিসি বিসিবির উত্থাপিত উদ্বেগ নিরসনে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট