1. iNvE7Cfl3EZaUu@gmail.com : iNvE7Cfl3EZaUu :
  2. : lf_JEURhgDmxOdf :
  3. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  4. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

তামিমকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন  

স্পোর্টস ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

 

ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ। সেইসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

বিবিসির এডহক কমিটির মেয়াদ হবে তিন মাস। এরই মধ্য নতুন করে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান গত নির্বাচন নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদনটি তুলে ধরেন। তিনি জানান, বিসিবির বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আইসিসিke জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সদ্য গঠিত অ্যাডহক কমিটির নাম এবং অনিয়ম তদন্তের বিস্তারিত প্রতিবেদনও পাঠানো হয়েছে।

এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সভাপতি- তামিম ইকবাল।

সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট