1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
১১ দফা ইশতেহার ঘোষণা করলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুল শাহবাগে আবারও পুলিশ-ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের  দায়িত্বে সুনামগঞ্জের রেদোয়ান সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম সুনামগঞ্জের হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ সম্পন্ন ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত বদলে যাচ্ছে র‍্যাবের নাম” স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) মোবাইল ফোন হস্তান্তর ও বিক্রিতে বিটিআরসির জরুরি নির্দেশনা সেনারগাওয়ে ওয়াজ ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

১১ দফা ইশতেহার ঘোষণা করলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুল

হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ প্রতিনিধি :🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। কৃষি, পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন,শিক্ষা, স্বাস্থ্য,পর্যটন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে প্রাধান্য দিয়ে ১১ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রæয়ারি) দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে নুরুল ইসলাম নুরুল নিজেই ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হাওর রক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ, অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সুনামগঞ্জ সরকারি কলেজকে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, প্রতিটি ইউনিয়নে মানসম্মত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত ও কলেজ, মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন,মা ও শিশুর স্বাস্থ্যসেবা, সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ চালু, বিশ্বরম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকীকরণ, প্রত্যন্ত এলাকায় মোবাইল মেডিকেল সার্ভিস ও নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।

কৃষক ও হাওর উন্নয়নে দেখার হাওর ও খরচার হাওর সুরক্ষায় বিজলী প্রতিরোধক টাওয়ার নির্মাণ, হাওর রক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ এবং নদী, খাল, জলাভূমি দখলমুক্ত করা। এছাড়া হাওরভিত্তিক মৎস্য ও হাঁস পালন শিল্পে সহায়তা, ফসলহানীতে ক্ষতিপূরণ, বিনা মূল্যে, স্বল্পমুল্যে সার, বীজ, কৃষিযন্ত্র, ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনা।
সেবা ও অবকাঠামো উন্নয়নে উত্তর সুরমায় (হালুয়ারঘাট ও ধারারগাঁও) সুরমা সেতু, পৈন্দা খালে ব্রিজ নির্মাণ, ফতেহপুর ইউনিয়নের সাথে বিশ্বম্ভরপুর সদরের সরাসরি যোগাযোগ স্থাপন।

এবং বর্ষাকালে নিরাপদ ও নৌ যোগাযোগ স্থাপনের ঘোষণা দেওয়া হয়। তরুণ ও নারীর ক্ষমতায়নে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মমুখী শিক্ষা চালু করা। এছাড়া মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।

দুর্নীতির বিষয়ে তিনি বলেন, সরকারি সেবা গ্রহণে হয়রানি বন্ধ করবোএবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলা হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট মাশুক আলম, নাদির আহমেদ, আ ত ম মিসবাহ, ব্যারিস্টার আবিদুল হক, নজরুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক শেরগুল আহমেদ, বিএনপি নেতা জুনায়েদ আহমেদ, নাসিম উদ্দিন লালা, মোরশেদ আহমদ বেলাল ও আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট