1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ প্রতিনিধি :🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭জানুয়ারি) সন্ধায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিমের পরিচালনায় এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ সভাপতি আমির উদ্দিন,পৌর কমিটির সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি গুলেনুর মিয়া, রতন দাস,মোঃ জসিম উদ্দিন, মোঃ আশিক মিয়া প্রমুখ। সভার শুরুতে সংগঠনের অন্যতম সদস্য সাজু মিয়ার মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন,বর্তমান সময়ে এদেশে রিক্সা ভ্যান শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলা, নির্যাতন ও বঞ্চনার স্বীকার। রিক্সা ভ্যান শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ সরকারের নিকট তাঁদের সমস্যা উল্লেখ করে সার্ভিস লেন, লিংক রোড,লাইসেন্স, যাত্রি চাউনির দাবি জানিয়ে আসলেও তাঁদের দাবি উপেক্ষিত রয়েছে।

বক্তারা আরও বলেন রোদ বৃষ্টি উপেক্ষা করে অনেক সময় ঝুঁকি নিয়ে যাত্রিদের সেবা দিয়ে আসছেন। এবং কোন প্রকার সরকারি সহায়তা ছাড়া জীবিকার প্রশ্নে আত্মকর্মসংস্থান গড়ে তুলেছেন। রিক্সা ভ্যান একটি গণ পরিবহন হিসাবে গড়ে উঠেছে।

হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট