1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সিলেটে নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

নিজস্ব প্রতিনিধি:🖋️
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে তিনি সম্প্রতি আলোচনায় ছিলেন।

গত বছরের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

নতুন আদেশ অনুযায়ী, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসান সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট