1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন : সেনাপ্রধান

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেবেন। আজকে আমাদের জন্য অত্যন্ত গ্ররুত্বপূর্ণ দিন।’

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আপনারা যারা মিডিয়ার লোক, ভোট দিতে পারছেন না, আপনারা একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। জনগণ আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছেন।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বেলা সোয়া ১০টার দিকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন ওয়াকার-উজ-জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট