1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অসহায় গরিব ও দুস্থদের রামাদান গিফট বিতরণ-কুয়ারপার,ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে সিলেট (সিকৃবি) ভিসির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মানববন্ধন নতুন মন্ত্রী- প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে : ইইউ পর্যেবক্ষক মিশন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম কানাডা প্রবাসীদের পক্ষ থেকে জনাব এমএ মালিক কে অভিনন্দ ৩৫ বছর নারী নেতৃত্বের পর প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির তারেক রহমান বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা সিলেট-১ আসনে ২১৫ টি কেন্দ্রর মধ্যে ৭০ কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মুক্তাদির

নতুন মন্ত্রী- প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটা হবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন আদিলুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, সেখানে তার বাসভবনের ব্যবস্থা করা হবে।

গণপূর্ত উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনারা যেভাবে চান সেভাবে হবে। এ ছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, ধানমণ্ডি ও গুলশান মিলিয়ে এই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে।

প্রয়োজনে আরো কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে। শপথ নিতে নিতেই এগুলো তৈরি হয়ে যাবে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল। ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি।

গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসার কয়েকটিতে এখনো উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে নতুনদের জন্য আবার প্রস্তুত করা হবে।

নির্বাচনের আগে থেকেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য বাসভবনের অনুসন্ধান শুরু করে অন্তর্বর্তী সরকার।

সম্ভাব্য কয়েকটি স্থানও নির্ধারণ করা হয়। যার মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ শেরেবাংলানগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি স্থান প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করার বিষয়টি বিবেচনা করা হয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিতে না পারায় ধারণা করা হয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে। তাদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয়সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট