1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চলতি মাসেই ফ্যামিলি কার্ড বিতরণ, মিলবে নগদ অর্থ : তথ্যমন্ত্রী রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করে সিলেটের বাজারে সবজির দাম বেড়েছে লাগামহীন ভাবে আজ দুপুরে সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু এলডিসি থেকে উত্তরণ পেছাতে উদ্যোগ নেবে নতুন সরকার: নতুন বাণিজ্যমন্ত্রী মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয় তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : দিরাইয়ে সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা সিলেটে খন্দকার মুক্তাদির ও আরিফুল হক কে কোন মন্ত্রনালয় পাবেন

চলতি মাসেই ফ্যামিলি কার্ড বিতরণ, মিলবে নগদ অর্থ : তথ্যমন্ত্রী

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

সারা দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। আর চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুসারে দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে একুশে ফেব্রুয়ারির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম পর্যায়ে এই ফ্যামিলি কার্ডে নগদ অর্থ প্রদান করা হবে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন।’

জলবায়ু পরিবর্তন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দেশের একটি বড় অংশ তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এ কারণে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় করণীয় বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বরিশালের উন্নয়ন পরিকল্পনার কথাও জানান। ভোলার গ্যাস বরিশালে আনা, বনগাঁ থেকে পায়রা পর্যন্ত ফোরলেন সড়কসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান। বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুরুল আলম, পুলিশ সুপার মো. ফারজানা ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট