1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা নারীদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রয়েছে: রুবাবা দৌলা সিসিক প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোছা. আলেয়া আক্তার সুমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ চলতি মাসেই ফ্যামিলি কার্ড বিতরণ, মিলবে নগদ অর্থ : তথ্যমন্ত্রী রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করে

নারীদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রয়েছে: রুবাবা দৌলা

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

প্রথমবারের মতো নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, আর খেলোয়াড়দের ড্রাফট হওয়ার কথা ১৪ মার্চ। তিনটি দল নিয়ে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে বোর্ড। নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা জানিয়েছেন, নির্দিষ্ট কোনো দেশের জন্য আলাদা কোনো বিধিনিষেধ থাকছে না। যে দল যেসব বিদেশি ক্রিকেটার নিতে আগ্রহী হবে, তারা সরাসরি যোগাযোগ করে চুক্তি সম্পন্ন করতে পারবে। ইতোমধ্যে কয়েকজন আন্তর্জাতিক তারকা এই লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি।

পুরুষদের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড বিদেশি লিগে অংশ নিতে না দিলেও নারী ক্রিকেটারদের ক্ষেত্রে সেই বাধা নেই। ফলে স্মৃতি মান্দানা বা হরমনপ্রিত কৌরদের মতো ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা থাকলেও, সাম্প্রতিক সময়ের দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের কারণে তাদের বাংলাদেশে আসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

ড্রাফটে চারটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের রাখা হবে। দেশের তিনজন শীর্ষ নারী ক্রিকেটার আইকন হিসেবে তিন দলকে নেতৃত্ব দেবেন। আইকন ক্যাটাগরির দেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা।

পুরুষদের বিপিএলে পারিশ্রমিক–সংক্রান্ত নানা বিতর্ক থাকলেও মেয়েদের এই আসর সুষ্ঠু ও পেশাদারভাবে আয়োজন করতে বোর্ড বদ্ধপরিকর বলে জানিয়েছেন আয়োজকেরা। নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগ দেশের নারী ক্রিকেটে পেশাদার কাঠামো গড়ে তোলার পথে বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট