
সিলেট সার্কিট হাউজ-এ সিলেটের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। বৈঠকে তিনি সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর সার্বিক চলমান কার্যক্রম ও বর্তমান অবস্থা তুলে ধরেন।
বৈঠকে সিসিকের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, আর্থিক সংকট, রাজস্ব আদায় পরিস্থিতি, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কাইয়ুম চৌধুরী জানান, নাগরিক সেবার মান উন্নয়নে প্রশাসনিক সংস্কার ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও মন্ত্রণালয়ের দিকনির্দেশনা জরুরি।
কর্মকর্তাদের অতীত কর্মকন্ডের সমালোচনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে আপনাদের মতোই লোকজন ১৭ বছর একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের প্রয়োজনীয় সব কাজ আমরা দ্রুত করতে চাই।
বৈঠকে আরও বক্তব্য দেন, শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি)।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের সহায়তায় সিলেট নগরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবা নিশ্চিত করা সহজতর হবে।