1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট সার্কিট হাউজে-এ সিসিকের অতীত কর্মকান্ডের সমালোচনা করেন কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

সিলেট সার্কিট হাউজ-এ সিলেটের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। বৈঠকে তিনি সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর সার্বিক চলমান কার্যক্রম ও বর্তমান অবস্থা তুলে ধরেন।

বৈঠকে সিসিকের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, আর্থিক সংকট, রাজস্ব আদায় পরিস্থিতি, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কাইয়ুম চৌধুরী জানান, নাগরিক সেবার মান উন্নয়নে প্রশাসনিক সংস্কার ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও মন্ত্রণালয়ের দিকনির্দেশনা জরুরি।

কর্মকর্তাদের অতীত কর্মকন্ডের সমালোচনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে আপনাদের মতোই লোকজন ১৭ বছর একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের প্রয়োজনীয় সব কাজ আমরা দ্রুত করতে চাই।

বৈঠকে আরও বক্তব্য দেন, শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি)।

বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের সহায়তায় সিলেট নগরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবা নিশ্চিত করা সহজতর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট