1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন খামেনির মৃত্যুর ৫ দিনের মাথায় শোক জানাল ভারত সিলেট বিভাগে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু হচ্ছে ২টি উপজেলায় শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা  সিলেটে নোটিশ নিয়ে মার্কেটে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার ঘোষণা গত দেড় বছরে ভারতের সঙ্গে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল: বাণিজ্যমন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের শোক সিলেট সার্কিট হাউজে-এ সিসিকের অতীত কর্মকান্ডের সমালোচনা করেন কাইয়ুম চৌধুরী বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাবেন, আর তাকে বিদায় জানাতে মন্ত্রীদের লাইন লেগে যাবে না, এমনটা বোধহয় কল্পনা করা কঠিন। মন্ত্রী ছাড়াও বিভিন্ন সচিব আর বাহিনীর কর্মকর্তাদের লাইনও থাকে লম্বা। ফেরার সময়েও থাকে একই দৃশ্য। এবার সেই প্রচলিত রেওয়াজ ভাঙতে যাচ্ছে। 

প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে কোন কোন রাষ্ট্রীয় কর্মকর্তা উপস্থিত থাকবেন, সে বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৪ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরের সময় এবং দেশে ফেরার সময় নির্ধারিত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে পূর্বে জারি করা ২০২৪ সালের ২৮ আগস্টের একটি সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট