1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার: জ্বালানি যুগ্মসচিব প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ অবৈধ তেলের কারবার ঠেকাতে জেলায় জেলায় ‘ভিজিলেন্স টিম’ সিলেটে জ্বালানি তেলের দাম বাড়তে পারে গুঞ্জন ছড়িয়ে পড়লে পেট্রোল পাম্পগুলোতে ভিড় হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন সিলেট মেট্রোপলিটন পুলিশ মোটরসাইকেল চালকদের পেট্রোল কেনার ক্ষেত্রে যে ৩টি শর্ত বাধ্যতামূলক স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা লাখো মুসল্লির সমাগমে, সিলেটের শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার: জ্বালানি যুগ্মসচিব

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হবে মঙ্গলবার (৩১ মার্চ)। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে আসবে। ফলে আগামী মাসেও জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়।

মনির হোসেন চৌধুরী আরও জানান, জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ বিবেচনা করছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো পদক্ষেপও আলোচনায় রয়েছে।

তিনি আশ্বস্ত করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট