1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

ঢাকার কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে ওই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের একজন কর্মকর্তা বলেন, বেলা ১টা ১১ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে আগুন লেগেছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট