সরকারের অর্থায়নে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে গৃহীত বিশেষ উদ্যোগের আওতায় মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি পিকেএসএফকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এ তহবিল থেকে পিকেএসএফের ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে ৬% সুদে ঋণ বিতরণ করা হবে। ফলে ব্যক্তি, পরিবার ও উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের ঋণসুবিধা পাবেন। পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে এ সুবিধা দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। এতে বিদ্যুৎ ব্যয় কমবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। পিকেএসএফ এরই মধ্যে ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ মঞ্জুর করে অর্থ ছাড় শুরু করেছে। এ তহবিলের আওতায় সারা দেশের ২১ হাজার গ্রাহক তাদের প্রতিষ্ঠান বা বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন। এ উদ্যোগের ফলে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমবে এবং আগামী ১৫ বছরে অন্তত ছয় লাখ টন কার্বন নিঃসরণ কমবে।
আজ দেশজুড়ে
সরকারি অর্থে পিকেএসএফের সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ২:৩৭ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: এম রোমানিয়া




