এর আগে সিলেটকে ১১৭ রানের বেশি করতে দেননি রাজশাহীর বোলাররা।

চার-ছক্কার এই যুগে ১১৮ রানের লক্ষ্যটা সহজই। তবে লক্ষ্য তাড়া করে জয় পেতেও বেগ পেতে হয়েছে দুর্বার রাজশাহীকে। আকবর আলী ও রায়ান বার্লের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পেয়েছে রাজশাহী। দলটি টানা তৃতীয় জয়টি পেয়েছে ১৯ বল হাতে রেখে।
জয়ের অর্ধেক কাজটা বোলাররা সেরে রাখলেও তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে রাজশাহী। ২২ রানে ৪ উইকেট হারানো দলটিকে তখন হার চোখ রাঙানি দিচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য তাসকিন আহমেদের দলকে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে দেননি আকবর ও বার্ল। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৭৫ রানের জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখা সিলেটের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন তারা।
গ্রুপ পর্বের ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার স্বপ্ন জিইয়ে রাখল রাজশাহী। বর্তমানে তিনে থাকা দলটিকে অবশ্য অন্যদের হার কামনা করতে হবে। অন্যথা তাদের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যেকার এক দল শেষ চারে সুযোগ পাবে। ৯ ম্যাচে ১০ পয়েন্টে চার নম্বরে আছে কিংস।
এর আগে সিলেটকে ১১৭ রানের বেশি করতে দেননি রাজশাহীর বোলাররা।