1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন।

তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তার হন মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট