1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

নতুন প্রো’ এর খোঁজে ইন্টারনেট তারকারা

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

 

সোশ্যাল মিডিয়াতে দেশের শীর্ষ কয়েকজন ইনফ্লুয়েন্সারের ভিডিও পোস্ট নিয়ে আলোচনা চলছে। যা নিয়ে তাদের ফলোয়ারদের মাঝেও চলছে নানা গুঞ্জন। আর তা হলো- ‘কে এই নতুন প্রো’? এই পোস্টকে আরো রহস্যময় করতে সাথে ব্যবহার করা হয়েছে #প্রোচ্যালেঞ্জ ও #নিউপ্রো ইত্যাদি হ্যাশট্যাগ।

সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ারের ভিত্তিতে তারকা খ্যাতি পাওয়া নুসরাত জাহান অন্তরা, রাকিব হোসেন, রাফসান দ্য ছোটোভাই, স্যামজোন, এসপি ক্রিয়েশনসহ বেশ কয়েকজনের পোস্টকে নিয়ে আলোচনা চলছে তাদের ফলোয়ারদের মাঝে। আসলে ‘নতুন প্রো’ নিয়ে এই হাইপটা শুরু হয়- মালয়েশিয়া থেকে রাফসান দ্য ছোটোভাই এর একটা ভিডিও শেয়ারের মাধ্যমে, যেখানে অদ্ভুত কেউ একজন রাফসানকে একটি ইলেকট্রিক কার্ডে বার্তা দিয়ে চ্যালেঞ্জ জানায়- রাফসান এখনো প্রো হতে পারেনি। রাফসান পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়- তাহলে নতুন প্রো কে? এরপর হতেই ‘নতুন প্রো’ টপিকটা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কথা হচ্ছে।

এদিকে নুসরাত জাহান অন্তরাও ‘প্রো’ টপিক নিয়ে ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, তার মেকাপ রুমের বাইরে অজ্ঞাত একটি পার্সেল পাওয়া যায়। যার ভেতরে একটি কার্ডে কিছু লেখায় নুসরাতের ‘প্রো’ হওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জনপ্রিয় টেক ভ্লগার স্যামজোনকেও তার অফিসে একই ধরনের চ্যালেঞ্জ পাঠানো হয়। তারও এখন প্রশ্ন- তাহলে নতুন প্রো টা কে?

আরেক আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশন একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, এসপি ক্রিয়েশন’কে একটি রহস্যময় চিঠি দেওয়া হয়। কেউ একজন তাদের ঘরের বাইরে এই চিঠি রেখে যায়। এরপর কিছু কাগজের মাধ্যমে এসপি ক্রিয়েশন যে ‘প্রো’ নয় সেটি বলা হয় এবং দেওয়া হয় চ্যালেঞ্জ। আরেক কনটেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে।

এসব ঘটনা যখন ঘটছে তখন ‘প্রো’ টপিক নিয়ে অপো বাংলাদেশ তাদের অফিসিয়াল পেজ থেকে একটি চ্যালেঞ্জ ছুঁড়েছে—“আপনিও কি প্রো?” সেখানে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।

তাই বলা চলে- বিস্তারিত কোনো কিছু জানা না গেলেও, ভিন্ন কিছু ঘটছে এই ‘প্রো’ থিমটাকে ঘিরে। এটা কী টেক দুনিয়ার নতুন কোনো অভিনব উদ্ভাবন? নাকি অন্য কিছু? অথবা এমনও তো হতে পারে অপো এ প্রো সিরিজ এর কোনো নতুন ফোন আসছে? সময় যতো গড়াবে ততই পরিষ্কার হবে এসব ইঙ্গিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট