1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে উচ্ছ্বসিত বিদেশিরাও

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

 

রাজধানীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। এতে মেতে উঠেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শিশু থেকে শুরু করে বয়স্করাও বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শুধু দেশের মানুষই নয়, নতুন বছরকে বরণ করে নিতে শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরা।

সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানিসহ নানা দেশের পর্যটকরা। তাদের মধ্যে কেউ গলায় বাঁশি ঝুলিয়ে বাজাচ্ছেন, কেউ আবার লাল-সাদা শাড়ি-পাঞ্জাবিতে বাঙালিয়ানা সাজে সেজেছেন। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে বিদেশি পর্যটকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

শোভাযাত্রায় অংশ আসা রাশিয়ার একজন নাগরিক বলেন, এটি আমার জীবনের সেরা কালচারাল এক্সপেরিয়েন্স। সব কিছু অসাধারণ। শুভ নববর্ষ।

আরেক বিদেশি পর্যটক বলেন, অসাধারণ অভিজ্ঞতা।

বাঙালি সংস্কৃতির উদযাপন দেখে আমি মুগ্ধ। খুবই ভালো লাগছে। নববর্ষের শুভেচ্ছা।

শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়েছেন। এছাড়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় রয়েছে ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ এবং ৭টি ছোট মোটিফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট