1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

মন খারাপ নেই, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি: শাজাহান খান

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

 

বাইরের থেকে ভিতরেই ভালো আছেন বলে জানিয়েছেন সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য তোলা হয় শাজাহান খানকেও। শুনানির সময় শাজাহান খান কাঠগড়ার সামনেই দাঁড়ান। মনোযোগ দিয়ে শুনানি শুনেন।

এ সময় তাকে শুনানির নানা সময় হাসতে দেখা যায়। কাঠগড়ায় অনেক আসামির সঙ্গে কথাও বলেন তিনি। শুনানির এক সময় আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানি শেষে তাকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ সময় শাজাহান খানকে হাসি খুশি মুখেই যেতে দেখা যায়। নিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করে কারাগারে কেমন নববর্ষ কাটলো।

এ বিষয়ে শাজাহান খান হেসে বলেন, ‘আমাদের কথা আর কত শুনবে। তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে এটাই তো..।’

এছাড়া আদালতে উঠার সময় শাজাহান খান বলেন, মন খারাপ নেই ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।’

এদিকে গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট