1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রোহিতদের বাংলাদেশে পাঠাতে নারাজ বিসিসিআই

স্পোর্টস ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ-ভারত-পাকিস্তান চলমান পরিস্থিতির কারণে পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলকে পাঠাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু তিন দেশের এমন অবস্থার কারণে নিরাপত্তা জনিত কারণেই নাকি রোহিতদের পাঠাতে চায় না জয় শাহ। যদিও এ খবর এখন পর্যন্ত চূড়ান্ত নয়।

তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ভারতের সাথে পূর্বনির্ধারিত সিরিজ নিয়ে এখন পর্যন্ত সবকিছুই ঠিক আছে, বিসিসিআই’র সাথে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, আমার বিশ্বাস যথাসময়েই ভারত আসবে।

শুধু বাংলাদেশ সফরই নয়, এমনকি ভারতে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট। ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট