1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বেইলি রোডে সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জন জীবিত উদ্ধার

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে তাদের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ৯ জন, পুরুষ ৭ জন ও শিশু রয়েছে ২ জন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর একে একে যোগ দেয় আরও ৮টি ইউনিট।

প্রাথমিকভাবে ভবনের বেজমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে আগুনের কারণ নির্ণয়ে তদন্ত করা হবে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিচে আগুন লাগায় উপরের মানুষ আতংকিত হয়ে পড়ে। এতে অনেকে ভবনের ছাদে উঠে যায়। এদিকে আগ্নিকান্ড দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। তাদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করে সেনাবাহিনী।

উল্লেখ্য, গত বছরে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ৪৬ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট