1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মার্কিন বিমানবাহী রণতরিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের শোক সিলেট সার্কিট হাউজে-এ সিসিকের অতীত কর্মকান্ডের সমালোচনা করেন কাইয়ুম চৌধুরী বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা নারীদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রয়েছে: রুবাবা দৌলা সিসিক প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোছা. আলেয়া আক্তার সুমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা মঙ্গল আনবে না: জামায়াত আমির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারও জন্য মঙ্গল বলে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া ওই পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিনশেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।’

উল্লেখ্য, কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে ২২ এপ্রিল হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যে দুই দেশ একে অপরের প্রতি পাল্টা পদক্ষেপ নেওয়ার পর এবার পাকিস্তানের ওপর হামলা চালাল ভারত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট