1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

এনআইডির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ডিজিটাল নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপপরিচালক পদে আট কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার মো. শহীদুর রহমান সই করা আলাদা আলাদা পাঁচটি প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক করা হয়েছে এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. রফিকুল ইসলামকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বদলি করে নির্বাচন কমিশনের সাধারণ সেবা শাখার উপসচিব করা হয়েছে এবং সাধারণ সেবা শাখার উপসচিব মো. সাইফুল ইসলামকে বদলি করে এনআইডির পরিচালক করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মো. রশিদ মিয়াকে বদলি করে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এনআইডির উপপরিচালক এবং এনআইডির উপপরিচালক মো. তকদির আহমেদকে বদলি করে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনে উপ-সচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদকে এনআইডির উপপরিচালক করা হয়েছে।

বদলি প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘এটা প্রশাসনিক সিদ্ধান্ত। আমরা যাদের বদলি করেছি, তা কার্যকর হবে। প্রশাসনিক ব্যবস্থার কারণেই এসব কর্মকর্তাদের বদলি করা হয়েছে এবং এটা বাস্তবায়নের দায়িত্বটাও আমাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট