1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

পাকিস্তান-বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ, সব ম্যাচ লাহোরে

ক্রীড়া প্রতিবেদক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

 

পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু উদ্দীপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজটি সংক্ষিপ্ত করার কথা বলেছেন। বিসিবি সেই প্রস্তাব দিয়েছিল পাকিস্তানকে, আর তাতে রাজিও হয়েছে পিসিবি।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এখন হবে তিন ম্যাচের। সবকটি ম্যাচ হবে লাহোরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্র দিয়ে পাকিস্তানের গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

গতকাল শারজায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। দুজন আলাদাভাবে এই সফর নিয়ে আলোচনায় বসেছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তাঁদের আলোচনাতেই সফর চূড়ান্ত হয়েছে বলে খবর।

তিন ম্যাচের সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সবগুলো ম্যাচই লাহোরে হওয়ার কথা। লাহোরে ২৫ মে পিএসএলের ফাইনাল। এরপর বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সেখানেই।

ভারত ও পাকিস্তান—দুই দেশ যুদ্ধে জড়িয়ে যাওয়ায় সিরিজ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসায় দুই দেশেই ফিরেছে ক্রিকেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট