1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

আগামী বছরের ৩০ জুনের পর আর একদিনও  প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে চান না ড. ইউনূসবলে জানিয়েছেন  তার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর যমুনা সরকারি বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন, ৩০ জুনের পর তিনি আর ক্ষমতায় থাকবেন না।

সব রাজনৈতিক দল এই সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে একমত পোষণ করেছে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, পার্টির লিডাররা প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।

এদিনের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা অংশ নেন। তারা সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, “সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে সরকার তার অবস্থান স্পষ্ট করবে।” তিনি জানান, সরকার সর্বদলীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এর আগে গতকাল  শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং এই সময়সীমার বাইরে যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট