1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে একমত জামায়াত ও গণ অধিকার

সোনালী ডিজিটাল নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের (পিআর) বিষয়ে একমত হয়েছে জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ। মঙ্গলবার (১ জুলাই) দুই দলের মতবিনিময় শেষে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে দুই দলই একমত হয়েছি। সামনে এটি অর্জনে উভয় দলই ভূমিকা রাখবে। এ সময় জামায়াত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে। ফলে আগামী নির্বাচন এই পদ্ধতিতে হবে বলে আশা করছি। অন্যথায় এটি আদায় করতে আমরা চেষ্টা চালিয়ে যাব।

গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী ও গণ অধিকার পরিষদ অনেকদিন ধরে কথা বলে আসছে। এটি নিয়ে দুই দলের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া, চলমান পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট