1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বড় জয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়ে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার শুরুটা ভালো করতে পারেননি। তবে তিনে নামা লিটন দাস দারুণ ব্যাটিং করেছেন। তাওহিদ হৃদয় একপ্রান্ত ধরে এগিয়েছেন। সব মিলিয়ে বড় জয়ই পেয়েছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করে ১৪৩ রান তুলেছিল হংকং। পরে ১৮ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৪৩ রানের জবাব দিতে নেমে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে ১৪ বলে ১৯ রান করে সীমানায় ধরা পরেছেন ইমন।

তানজিদ হাসান তামিম উইকেটে ছিলেন বেশ কিছুক্ষণ। স্লোয়ার বলে টাইমিং করতে না পেরে আউট হয়েছেন পাওয়ার প্লে’র শেষ ওভারে। বাংলাদেশের স্কোর তখন ৪৭/২। এরপর দ্রুত রান তোলার চিন্তা বাদ দিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টায় এগিয়েছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়।

সেট হওয়ার পর লিটন অবশ্য একটু হাত খুলে খেলার চেষ্টা করেছেন। তৃতীয় উইকেট জুটিতে ৭০ বলে ৯৫ রান তুলেছেন দুজন। দারুণ একটা ফিফটি করার পর লিটন যখন ফিরেছেন বাংলাদেশ জয় থেকে মাত্র ২ রান দূরে। ৩৯ বল খেলে ৬টি চার ১টি ছয়ে ৫৯ রান করে বোল্ড হয়েছেন লিটন।

১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৪৪ রান তুলে ফেলে বাংলাদেশ। তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন ৩৬ বলে ৩৫ রান করে।

এর আগে হংকংকে ১৪৩ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। হংকংকে দ্রুত আটকে দেওয়ার পরিকল্পনাই ছিল নিশ্চয় টাইগারদের। শুরুটাও বেশ ভালো হয়েছিল বাংলাদেশি বোলারদের। দ্বিতীয় ওভারে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব পঞ্চম ওভারের চতুর্থ বলে যখন বাবর হায়াতকে বোল্ড করলেন তখন হংকংয়ের স্কোর ৩০/২।

মাঝের ওভারগুলোতে এরপর দুটি শক্ত জুটি গড়েছে হংকং। বাংলাদেশি বোলাররা উইকেট এনে দিতে পারেননি মাঝের ওভারগুলোতে। তৃতীয় উইকেটে ৪১ বলে ৪১ রান তোলেন জিসান আলি ও নিজাকাত খান।

চতুর্থ উইকেট জুটিতে মাত্র ৩৪ বলে ৪৬ রান তোলেন নিজাকাত খান ও অধিনায়ক ইয়াছিম মুর্তাজা। শেষ কয়েকটা ওভারে অবশ্য দারুণ কামব্যাক করেন বাংলাদেশি বোলাররা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমেছে হংকং।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিব।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট