1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে : এনবিআর চেয়ারম্যান

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

 

আগামী বছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করা হবে। এতে, রিটার্ন দাখিলে ব্যবসায়ীদের দুর্ভোগ কমার পাশাপাশি নিশ্চিত হবে তথ্যগত স্বচ্ছতাও— এমনটাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ভবিষ্যতে আয়কর ও কাস্টমস রিটার্নও অনলাইনে করা হবে।

বুধবার ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড দেওয়ার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময়, তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত দেয়া হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরের সব কাজ সম্পূর্ণ স্বচ্ছ করতে চাই। প্রসেসকে সহজ করতে প্রয়োজনে আইনি সংশোধন করা হবে। মূল উদ্দেশ্য জনগণের হয়রানি কমানো।

অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এখন থেকে রিফান্ড আবেদন দাখিল ও তা প্রাপ্তির জন্য করদাতাদের ভ্যাট কার্যালয়ে আসতে হবে না।

তিনি আরও জানান, ভ্যাট রিফান্ডে ম্যানুয়াল পদ্ধতিতে ব্যবসায়ীদের মাসের পর মাস ধরনা দিতে হয় কর কর্মকর্তাদের কাছে। এসময়, অনৈতিক লেনদেনের অভিযোগও আসে।

তবে, ই-ভ্যাট ফেরতে এসব ঝক্কি পোহাতে হবে না।

নতুন ব্যবস্থায় অনলাইনে রিটার্ন জমা দেয়ার সময়ই প্রয়োজনীয় নথিপত্র ডিজিটালি আপলোড করা যাবে। বিবেচনা করা হবে ২৪টি পয়েন্ট। এরপর, ভ্যাট কমিশনারের অনুমোদন পেলেই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১০ কর্মদিবসের মধ্যে ট্রান্সফার করা হবে রিফান্ডের অর্থ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট