1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি : প্রবাসী কল্যাণমন্ত্রী প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকার কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে এপ্রিলের দাবদাহে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী সিলেটে জ্বালানি তেল সংক্রান্ত বৈঠকের পর পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার: জ্বালানি যুগ্মসচিব প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি : প্রবাসী কল্যাণমন্ত্রী

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি। সেই সঙ্গে সিন্ডিকেটমুক্ত রাখার চেষ্টাও করা হবে।

সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণ করার পর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ দেশে এসেছে।

তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে তাদের পরিবারকে বলেও জানান তিনি।

২০ বছর বয়সে পরিবারের হাল ধরতে পাড়ি জমান সৌদি আরবে। দীর্ঘ ১৫ বছরের প্রবাসজীবন ছিল তার। একটাই লক্ষ্য ছিল—পরিবারের মুখে হাসি ফোটানো।

কিন্তু সে স্বপ্নই রয়ে গেল অপূর্ণ। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের আবদুল্লাহ আল মামুন এবার দেশে ফিরলেন লাশ হয়ে।

পরিবার জানায়, ঈদুল ফিতরের এক মাস পর দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার।

গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন।

শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় তার। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মরদেহ বহনকারী বিমান‌টি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট