1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট বিভাগে হাম-রুবেলার প্রকোপ: লাবিবা নামের শিশুর মৃত্যু, সিলেটে জমে উঠেছে কোরবানির পশুর হাট: মাঝারি গরুর চাহিদা তুঙ্গে, এক মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য

সোনালী আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ইরানের সিদ্ধান্ত আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী। তিনি জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা এখন অত্যন্ত জরুরি।

লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে কুপার বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ, যেখানে কোনো দেশ একতরফাভাবে নিয়ন্ত্রণ আরোপ বা অবরোধ সৃষ্টি করতে পারে না। বৈশ্বিক সমুদ্র আইন অনুযায়ী, এমন জলপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই সবার দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন, শুধু বর্তমান পরিস্থিতি নয়, বরং মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্যও প্রণালিটির অবাধ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, আন্তর্জাতিক জলপথে টোল আরোপের কোনো বৈধতা নেই এবং এটি সামুদ্রিক স্বাধীনতার পরিপন্থী।

এদিকে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানেরও বিরোধিতা করেন কুপার। তিনি সতর্ক করে বলেন, সেখানে সংঘাত অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সূত্রে প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে অগ্রিম টোল নেওয়ার পরিকল্পনা করেছে ইরান। জানা গেছে, এই টোল ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাময়িক যুদ্ধবিরতির সময় পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকতে পারে।

এছাড়া ফিন্যান্সিয়াল টাইমসকে ইরানের এক বাণিজ্য কর্মকর্তার দেওয়া তথ্যে বলা হয়েছে, তেলবাহী জাহাজগুলোর কাছ থেকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল আদায়ের পরিকল্পনা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট