1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
দাম বাড়ছে না ভোজ্যতেলের বাণিজ্যমন্ত্রী সিলেটে নতুন গ্যাস সংযোগ ও লোড বৃদ্ধি বন্ধ: জালালাবাদ গ্যাসের সতর্কবার্তা ভারতের সঙ্গে বাংলাদেশের ‘লং ডিপ্লোম্যাটিক জার্নি’ কী? হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য সিলেটে প্রথমবার ‘ছিলোটি লোক উৎসব’: শিকড়ের টানে প্রাণের মেলা জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার তামিমকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন   মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি : প্রবাসী কল্যাণমন্ত্রী প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী

দাম বাড়ছে না ভোজ্যতেলের বাণিজ্যমন্ত্রী

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

আপাতত দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।

আজ রবিবার দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ভোজ্যতেল একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য।

এর দাম বাড়লে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং অসন্তোষ প্রকাশ করেন। এ কারণে নিয়মিত বিরতিতে তেলের সরবরাহ ও আমদানির পরিস্থিতি পর্যালোচনা করা হয়। তবে আজকের বৈঠকে দাম বাড়ানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

বৈশ্বিক পরিস্থিতি এবং চলমান যুদ্ধের কারণে দেশের মানুষ বর্তমানে এক ধরনের শঙ্কার মধ্যে আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো পণ্যের দাম না বাড়ে এ বিষয়ে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট