1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী পুলিশের জন্য ১৮২ কোটি টাকায় গাড়ি কেনার সিদ্ধান্ত বন্ধু-অংশীদার, প্রভু নয়’- পররাষ্ট্রনীতিতে নতুন অবস্থান ব্যাখ্যা পররাষ্ট্রমন্ত্রীর সিলেট: কাজিরবাজার ব্রিজের সম্মুকে রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগে জনজীবন সিলেটে এবার বড় ধরনের চীনা বিনিয়োগ: পরিদর্শনে যাচ্ছেন সরকারের দুই মন্ত্রী তীব্র গরমে পুড়ছে দেশ: ৪ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, জনজীবন বিপর্যস্ত নির্ধারিত সময়ের আগেই পরিষ্কার হলো নগরী: পরিচ্ছন্নতা কার্যক্রম সরজমিনে তদারকি করলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটে আরও ১ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৫৮ ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় সিলেট বিভাগে হাম-রুবেলার প্রকোপ: লাবিবা নামের শিশুর মৃত্যু,

পুলিশের জন্য ১৮২ কোটি টাকায় গাড়ি কেনার সিদ্ধান্ত

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সরকার বাংলাদেশ পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে যানবাহনগুলো কেনা হবে। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৮২ কোটি ৩২ লাখ টাকার চুক্তির আওতায় এসব পিকআপ সরবরাহ করবে।

সরকারি সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম পরিচালনা, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে এসব যানবাহন কেনা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন পিকআপ যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট