1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ঢাকার দুটি ফ্লাইট নামলো সিলেটে

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কুয়াশার কারণে আন্তর্জাতিক দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরের পরিবর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়াশা কেটে যাওয়ার পর ফ্লাইট দুটি আবার সিলেট ছেড়ে ঢাকায় পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৭টার ইউএস বাংলার একটি ফ্লাইট ও ৭টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীন থেকে আসে। কুয়াশার জন্য নির্ধারিত সময়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট