1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর” মাহফিলে মোবাইল-স্বর্ণ চুরি, আটক ১০

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

সিলেটের এমসি কলেজ মাঠে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে অসংখ্য নারী-পুরুষের মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া গেছে। এসব ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় দুটি মামলা ও ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে মোবাইল ও স্বর্ণ চুরির ঘটনায় এখন পর্যন্ত ১০ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন ছয়জন পুরুষ ও চারজন নারী।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষদিনে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় শাহপরান (র.) থানায় ২৫টি জিডি ও দুটি চুরির মামলা হয়েছে।

শনিবার রাতে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে তাফসির পেশ করেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তার তাফসির শুনতে মাহফিলে লাখ লাখ মানুষের সমাগম ঘটে।

এদিকে মাহফিলে বিশৃঙ্খলার কারণে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যদিয়ে বক্তব্য শেষ করে চলে যান আজহারী। এতে আশাহত হয়েছেন তাফসির শুনতে আসা লাখ লাখ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট