1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

নগরীর কালিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিলেটে ডিবির জালে দুই শিলং তীর জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

সিলেট নগরীর ভিবিন্ন জায়গায় শিলং তীর নামক জুয়া ইদানিং বেড়েই চলেছে নিন্ম আয়ের মানুষ এই শিলং তীর নামক জুয়ায় বেশি লিপ্ত হচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক লোকজন । পুলিশ এইসব এজেন্টদের কে আটক করে ঠিকই কিন্তু সঠিক আইন না থাকায় আসামিরা আদালত থেকে দ্রুত জামিন নিয়ে বাহির হয়ে যায় ।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট সীমান্তের ওপারে মেঘালয়ের রাজধানী শিলংয়ে শিলং তীর নামক জুয়া সেখানকার মানুষের কাছে বেশ জনপ্রিয়।

নগরীর কালিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ শিলং তীরের দুই জুয়াড়িকে আটক করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালিঘাট পিয়াজপট্টির বাণিজ্য ভবনের পেছনে নদীর পাড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের নুর ইসলামের ছেলে তোরাব (৩০) ও সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের কৃষ্ণ পালের ছেলে কৃপেষ পাল (৩০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতীয় অনলাইন তীর শিলং জুয়াখেলার বোর্ড হতে তীর শিলং খেলায় ব্যবহৃত হিসাবের কাগজ ও টুকেন উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়েছে। আটক জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিলং তীর খেলার আইনি কঠিন শাস্তি না থাকায় , পুলিশ তাদের কে ঠিকই দরে কিন্তু আইনের ফাক ফোঁকরে এরা আদালত থেকে ছাড়া পেয়ে আবার সেই তীর খেলায় লিপ্ত হয়ে পরে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট