1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

অপারেশন ডেভিল হান্ট’ শুরুর দ্বিতীয় দিনে সিলেটে গ্রেফতার ৯

সোনালী প্রতিবেদন🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

আটককৃতদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতার আতংকে তীর্ণমূল আওয়ামী লীগ ও ভিবিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গা ডাকা দিয়েছেন বলে প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে জানা গেছে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন– সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী (৬২), ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাসেম খান, ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইয়ামিন আহমদ (২৪) ও দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার হোসেন আফরোজ (৬০)। এয়ারোপর্ট থানার পীরেরগাও এলাকার  নাজিম উদ্দিন সবুজ (২৫) এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহেদ আহম্মদ (৪২)।

এর আগে গত সোমবার অভিযান চালিয়ে সিলেট মহানগরী থেকে ৫ জনকে আটক করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট