1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

কালীঘাটে ইনসাফ স্টোরের গোডাউন ও মালের গাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

নগরীর কালীঘাট ইনসাফ স্টোরের গোডাউনে ও মালের গাড়িতে আবারও ফ্লিমি স্টাইলে হামলা চালিয়েছে বেশ কয়েক জন সন্ত্রাসী,হামলায় দুইজন আহত ।

আহত ব্যক্তিদের কে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসার পর তাদের কে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে মামলার জন্য প্রক্রিয়া চলছে ।

গত কয়েকদিন আগে কালীঘাট ইনসাফ স্টোরের গোডাউনে চুরি সংগঠিত হয়, চুরি হওয়া মালামাল এখনো উদ্ধার করতে পারেনি কোতয়ালী থানা পুলিশ, এরি মধ্যে আবার গোডাউনে আসা মালামাল গাড়ি, ও গাড়ির ড্রাইভারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ।

ইনসাফ স্টোরের মালিক জানিয়েছেন এর আগের ঘটনাটি জানিয়েছি কালীঘাট মালিক সমিতি তথা কালীঘাটের সকল ব্যবসায়ীদের কে , ব্যবসায়ীরা আমাদের প্রতিনিধির সাথে কথা বলে জানিয়েছেন সন্ত্রাসী চুরি আক্রমণ গোডাউন লুট এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা প্রতিষ্টান অচিরেই বন্ধ করতে বাধ্য হবো ।

কালীঘাটের ব্যবসায়ী মালিক সমিতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন প্রশাসন সঠিক অনুসন্ধান চালালে চুরি সন্ত্রাসী ও লুট থেকে কিছুটা হলে ও রেহাই পাবে কালীঘাটের ব্যবসায়ীরা ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন হটাৎ করে কয়েকজন লোক গাড়িটি থামিয়ে গাড়ির উপর হামলা গাড়ির গ্লাস ভাংচুর গাড়িতে থাকা লোকজন কে মারদর শুরু করে ভয়ে কেউ তাদের কে বাধা দিতে আসেননি পরে আশপাশ থেকে লোকজন জড়ো হওয়ার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট