1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

দক্ষিণ সুরমায় ত্রিমুখি সংঘ’র্ষে মোটরসাইকেল আরোহী নিহ’ত

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

 

সিলেট মহা নগরের দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও দুই মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চাজন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার অতিরবাড়ি এলকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবরা এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে। এ ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লালাবাজার অতিরবাড়ি এলকায় সিলেটগামী একটি পিকআপ ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ট্রাককে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইসাক আলী সহ আরো চারজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট লাগলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট