1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

টুকেরবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল ২ গ্রাম

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

সিলেট মহা নগরীর টুকেরবাজার এলাকায় কথা-কাটাকাটির জেরে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টার পর টুকেরবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। থেমে থেমে প্রায় ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সিলেট মহানগরীর ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের নিকটবর্তী পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষের মধ্যে এই সংঘর্ষ বাধে। ইফতারের আগে টুকেরবাজারের সবজি কেনাবেচার স্থানে একটি গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় বাজার সমিতির লোকজন বিষয়টি সমাধান করে। পরে এই বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়ায় পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষ।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। স্থানীয় মুরুব্বিরা বিষয়টি রাত ১০টায় বসে মিমাংসার কথা পুলিশকে জানিয়েছেন। আমাদের নিকট কোনও পক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট