1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে ক্লাস করতে এসে আটক” ছাত্রলীগকর্মী

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস করতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী। আটক ছাত্রলীগ কর্মী নুর মো. বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১১মার্চ) দুপুর ২টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন বায়েজিদ। তবে ১৫ জুলাই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ান। এতে ছাত্রলীগের তোপের মুখে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সদস্য সচিব হাফিজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে বিরোধিতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাকে সোপর্দ করেছি।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আমরা খবর পাই শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট