1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

শাবিতে ভর্তিতে ‘আপাতত’ সব ধরনের কোটা স্থগিত

বিশেষ: প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তিতে ‘আপাতত’ সব ধরনের কোটা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১৮০তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে স্টেকহোল্ডারদের সাথে কথা বলে কোন কোটা রাখা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভর্তি কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, সভায় সব ধরনের কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভর্তি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্টেকহোল্ডারদের সাথে আলাপ আলোচনার জন্য। আলাপ আলোচনা করে যেসব যৌক্তিক কোটা আছে সেগুলো রাখার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট